কুমিল্লায় এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৭:১৪ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:১৪

কুমিল্লার চান্দিনায় এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি মো. শাওন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত শাওন চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে খাদঘর গ্রামের আলী আহমদের মেয়েকে সম্প্রতি বিয়ে করে। সেই সুবাদে সেখানে আত্মগোপনে ছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল আসামিরা। প্রযুক্তি ব্যবহার করে শাওন হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শাওন প্রাথমিকভাবে এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করেছে। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে।’

প্রসঙ্গত, ১৭ মার্চ কুমিল্লার চান্দিনা উপজেলার গ্রামে সন্ধ্যার পর একটি এনজিওর পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। এ সময় দুজনকে ইলেক্ট্রিক শকার দিয়ে শক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয়রা টের পেয়ে অভিযুক্তদের ধাওয়া করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক