গাজীপুরের সড়কে প্রাণ গেলো স্বামী-স্ত্রীসহ ৪ জনের

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১৫:০৪আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৫:০৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চন্ডিপুর গ্রামের হিরা সরকারের ছেলে (অটোচালক) হালিম ওরফে জুয়েল সরকার (২৫)। একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন– নিহত দম্পতির ছয় বছরের মেয়ে ও এক বছরের ছেলে। অপর তিন জন হলেন– কোনাবাড়ী এলাকার এনামুল (৩০), মানিকগঞ্জের ধামরাইয়ের অজিত চরণ (৪৫) এবং তার বাবা গঙ্গাচরণ (৮০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। বেপরোয়া গতির তাকওয়া (মিনি) পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে স্বামী-স্ত্রী, তাদের দুই সন্তান এবং চালকসহ সাত জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিন জন মারা যান।

নিহত দম্পতির চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর নিহত দম্পতির দুই সন্তানকে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহত দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

অপরদিকে, গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম