নদী পারের সময় এক ভাই জীবিত ফিরলেও অপরজন ফিরলেন লাশ হয়ে

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৪:০১ আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৪:৫১

গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে নিখোঁজের চার ঘণ্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, এতবারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যান। তারা ঘাস কাটা শেষে সেগুলো বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামেন। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়, সাড়ে ১১টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক