ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৫ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) নামে একটি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার এবং ওই কক্ষে ভাড়া থাকতেন।

নিহত রাকিব হাসানের সহপাঠী নাজিম উদ্দীনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্তÍ তার সাথে স্বাভাবিক কথাবার্তা শেষে স্ব-স্ব রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তায় শাহরাস্তি থানায় সংবাদ দেন।  

এদিকে, এই সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ওসি, উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করেন।

শাহরাস্তি থানার ওসি বলেন, ‘এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮শ ১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে