সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১৪:২৬ আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৪:২৬

সাতক্ষীরায় ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য দেন– সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধবচন্দ্র দত্ত, দেশ টিভির সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের সাংবাদিক আসাদুজ্জামান, দীপ্ত টিভির সাংবাদিক রঘুনাথ খাঁ, এখন টিভির সাংবাদিক আহসানুর রহমান রাজিব, ডিবিসি টিভির সাংবাদিক এম বেলাল হোসাইন, মানবজমিনের সাংবাদিক এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম-দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে টিপুর হাতাহাতি হয়। এ সময় তদন্ত ছাড়াই একপেশে দণ্ড প্রদান করে ইউএনও শেখ রাসেল বড় অন্যায় করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না। শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি  দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।’

এ সময় বক্তারা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলকে প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজের তথ্য সংগ্রহে যাওয়া দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল।

/এমএএ/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক