সাবেক চসিক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মে ২০২৫, ২২:১০আপডেট : ১৭ মে ২০২৫, ২২:১০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে রাজধানীর পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তৌফিক আহমেদ চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। চট্টগ্রামের রাজনীতিতে তৌফিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে বিদেশে পালানোর চেষ্টাকালে শনিবার বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাবেক চসিক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেফতার করেছে। তাকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের