মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৫, ২০:৪০আপডেট : ২৬ মে ২০২৫, ২০:৪০

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল ফোন চোর সন্দেহে মৌসুমি ফল ব্যবসায়ী জুয়েল তালুকদারকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন জন হলেন– গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), তার স্ত্রী ছালমা বেগম (৩৭) এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (হরিণাচালা) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম রফিকুল ইসলাম (৬০)।

নিহতের স্ত্রী কোনাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রবিবার (২৫ মে) কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার (২৬ মে) সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নিহত জুয়েল তালুকদার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি ছয় বছর ধরে আমতলা (পারিজাত) এলাকায় ভাড়া বাসায় থেকে চাকরি করতেন। সম্প্রতি জন্ডিস রোগে অসুস্থ হয়ে পড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং মাঝেমধ্যে মৌসুমি ফলের ব্যবসা করতেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হক নামে আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান