গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো ২ জনের

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৭:২৫ আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:২৫

গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মুকসুদপুর উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলার বনগ্রাম সড়কের লোহাইর মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে লোহাইর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আন্না বেগম। ভ্যানটি বনগ্রাম নামক স্থানে পৌঁছলে তার গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই আন্না বেগমের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে লিমন শেখ (৩৫) নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন শেখ কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। স্থানীয়রা লিমনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি