চট্টগ্রামে কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২৫, ১৮:০২আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:০২

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পুলিশ কর্মকর্তাদের কেউ রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একাধিক কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। অভিযানে আটক মামলায় রিংভো অ্যাপারেলসের এমডি মতিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। গত দুই সপ্তাহে তিন বার চট্টগ্রামে এ ধরনের সন্দেহজনক পোশাক জব্দ করার ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার (২৬ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। তারও আগে ১৭ মে রাতে কারখানা থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় করা দায়ের করা মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, ইউনিফর্মগুলো কেএনএফের। দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিন জন হলেন– সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানার মালিক। অন্য দুজন পোশাকগুলো তৈরির ফরমাশ এনেছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় গ্রেফতার তিন জন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মারমা (৩৭) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম