টাঙ্গাইলের মহাসড়কে পামওয়েল তেলবাহী ট্রাক ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১৬:৪৭ আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:৪৭

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ৬০ ড্রাম পামওয়েল তেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার নাসির গ্লাস কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চালক ও হেলপারকে মারধর করে আহত হয় বলে জানা গেছে।

আহতরা হলেন– নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ও ট্রাক চালক আল আমিন এবং একই এলাকার বাবু মিয়ার ছেলে ট্রাকটির হেলপার টিটু।

চালক আল আমিন বলেন, ‘বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের একটি ট্রাকে ৬০ ড্রাম পামওয়েল তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা দেন তারা। রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের নাসির গ্লাস কারখানা সংলগ্ন ব্রিজে ওঠার পর একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। পরে তারা টাকে উঠে হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে অস্ত্রের ভয় দেখায়। এরপর মহাসড়কের একটি জায়গায় তাদের ফেলে পালিয়ে যায়।

ট্রাকটির মালিক সনি জানান, রাতেই চালক ফোনে জানিয়েছেন তাদের ট্রাকটির মালামালসহ ডাকাতরা ছিনতাই করে নিয়ে গেছে। তাদের মারধর করে মহাসড়কে ফেলে রেখে গিয়েছিল। পরে তারা টহলরত পুলিশের কাছে বিষয়টি জানিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ট্রাকে ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি পামওয়েল তেল ছিল।  যার দাম প্রায় ২০ লাখ টাকা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ওপর থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে বলে চালক জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ট্রাকটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।’

প্রসঙ্গত, গত ২০ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রাতভর চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলার পর পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে। এর আগেও এই সড়কে বাসে ডাকাতিসহ নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

/এমএএ/
সম্পর্কিত
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি