মাইক্রোবাসের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২৫, ১১:৩৫আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৩৫

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত একজনের নাম ইয়াসমিন। আরেকজনের নাম জানা যায়নি। আহতরা হলেন– বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), কৃষ্ণ দাস (২৯)। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই আরোহী নিহত হন। আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসসহ চালক পলাতক আছে।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান