কোভিড প্রতিরোধে ময়মনসিংহ মেডিক্যালে চলছে প্রস্তুতি, ভর্তি ২ জন

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৬:১৮আপডেট : ১০ জুন ২০২৫, ১৬:১৮

কোভিট প্রতিরোধে রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ মেডিক্যালে চলছে জোর প্রস্তুতি। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষ নিচ্ছে নানা উদ্যোগ। তবে এরই মধ্যে সন্দেহজনক করোনায় আক্রান্ত দুই জন রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। যদিও এই দুজন রোগীর আরটি পিসিআর পরীক্ষা করা হয়নি। অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে তাদের করোনা পজিটিভ দেখা গেছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, করোনা ভাইরাস আবারো দেখা দেওয়ায় প্রতিরোধে হাসপাতালে চলছে প্রস্তুতি এবং গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ। ইতোমধ্যেই করোনার অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য রি-এজেন্ট হিসেবে কিট সরবরাহ করা হয়েছে। সন্দেহ দেখা দিলেই রোগীরা হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে অ্রান্টিজেন পরীক্ষা করাতে পারবেন।

হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের মাস্ক পরা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। রোগী এবং স্বজনদের সচেতন করার জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। তবে কোভিট মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর রয়েছে জানান তিনি।

এদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এখনও কোভিড পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়নি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সচিব রফিকুল ইসলাম বলেন, ‘ল্যাবে আরটি পিসিআরে করোনা ভাইরাস পরীক্ষা করতে হলে রিএজেন্টের কিট প্রয়োজন। কিট আমাদের সরবরাহ নেই। কিটের চাহিদা দিয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, তাদের কাছেও রিএজেন্ট কিট নেই। স্থানীয়ভাবে কিট সরবরাহের জন্য বলেছেন তারা। কিট সরবরাহের জন্য কলেজ কর্তৃপক্ষ তৎপর আছে।’

কিট সরবরাহ করা গেলে করোনা পরীক্ষা করা যাবে বলে জানান সচিব।

/এমএএ/
সম্পর্কিত
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ