যৌথ বাহিনীর অভিযানে দুই ‘চাঁদাবাজ’ আটক

জামালপুর প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৮:৩৬আপডেট : ১০ জুন ২০২৫, ১৯:৪১

জামালপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে। শহরের পিটিআই এলাকায় সিএনজি স্ট্যান্ডে সোমবার রাতে চাঁদাবাজির সময় আবু সাঈদ ও মফিজুল ইসলাম নামে ওই দুজনকে আটক করে যৌথ বাহিনী।

এলাকাবাসী জানায়, জামালপুর পৌর এলাকার পিটিআই মোড়ে ফ্লাইওভারের নিচে একটি সক্রিয় চাঁদাবাজ গ্রুপ সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে আসছিল। তাদের এই চাঁদাবাজির জন্য সিএনজিচালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছিল। এই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর একটি দল শহরের পিটিআই সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে চাঁদাবাজির সময় জামালপুর সদরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ এবং সদরের নারিকেলী এলাকার মফিজুল ইসলামকে আটক করে। পরে আটক ব্যক্তিদের জামালপুর সদর থানার সোপর্দ করা হয়।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, যৌথ বাহিনীর অভিযানে দুই চাঁদাবাজকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম