চামড়ার দাম কম, বিষয়টি সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৯:৪০আপডেট : ১০ জুন ২০২৫, ১৯:৪০

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বিক্রেতারা চামড়ার দাম কম পাচ্ছেন, বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বিক্রেতারা বেশি পাবেন।’

মঙ্গলবার বিকালে বগুড়ার শহরের কলোনি এলাকায় জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাজার ঠিক রাখতে চামড়া সংরক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আশা করি, রাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটির আরও সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরও বেশি উৎসাহিত হবেন।’

উপদেষ্টা বলেন, ‘দেশের সামগ্রিক চামড়ার মূল্য ৬শ থেকে ৭শ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন চার থেকে পাঁচ হাজার কোটি টাকা। হাসিলে এতিমখানাকে সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।’ প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে এ বিষয়ে সম্পৃক্ততা রাখবেন বলে জানান তিনি।

এ সময় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা ও জামিল মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্য উপদেষ্টা নাটোরে এবং পরে জয়পুরহাটে কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

/এমএএ/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
দিনাজপুরে এবারও চামড়ার নিম্নমুখী দাম, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান