সাতক্ষীরায় ৩৮ লাখ টাকার কাঠ জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২০:১৪আপডেট : ১৬ জুন ২০২৫, ২০:২১

সাতক্ষীরায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। এ সময় আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যের কাঠ জব্দ এবং তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া স-মিল, মেসার্স তামান্না স-মিল এবং মেসার্স দয়া-মায়া স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কাথন্ডা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতীত স-মিলে কাঠ চেরাই করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে ১৫ জন বিজিবি সদস্য, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপন করা তিনটি প্রতিষ্ঠানের করাত কল ‘বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২নং বিধি মোতাবেক’ স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কল অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়। এ ছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যের প্রায় ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুত পাওয়া যায়, যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। 

 

/এমএএ/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই