প্রাইভেটকার থামিয়ে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

যশোর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১৪:৩৭ আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:৪৯

যশোরের মণিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এই ছিনতাইয়ের ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে যশোর সদর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘নগদ’-এর মণিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে এই টাকা নিয়ে যাচ্ছিলেন নগদের ম্যানেজার রবিউল ইসলাম।

রবিউল ইসলামের দাবি, তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৫৯২৩) কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি মোটরসাইকেল ও একটি ফোর-হুইলারে আসা ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। তারা গাড়িচালক ও ম্যানেজারকে নামিয়ে মারধর করে এবং অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগীরা মণিরামপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে পুলিশ, পিবিআই, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জানতে মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খানকে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। তবে, স্থানীয় একজন সাংবাদিককে ওসি বলেছেন, ‘ছিনতাইকৃত টাকার বিষয়ে বিতর্ক রয়েছে। প্রকৃত ঘটনা জানতে পুলিশ তৎপরতা শুরু করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

ওসি আরও জানান, যদি টাকা ছিনতাই হয়ে থাকে তা অবশ্যই উদ্ধার করা হবে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক