সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১২:৫৪ আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:৫৪

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমকে সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকাল ৯টার পরপরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাফর আলমকে গ্রেফতার দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাত মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব মামলায় দুই থেকে চার দিন করে রিমান্ড দেওয়া হয়। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানায় পাঁচটি ও পেকুয়া থানায় দুটি রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে যৌথবাহিনী মোতায়েন করা হয়।

শুনানিকালে জাফর আলমের পক্ষে আদালতে অংশ নেন একাধিক আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনিই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে
বিমানবন্দরে ১৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার, আসামি ২ দিনের রিমান্ডে
চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক