বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০ জন

বরগুনা প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৫:৪২আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫:৪২

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবেয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে সদর হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয় জনে।

রবিবার (২২ জুন) বিকাল ৫টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাবেয়া সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে জ্বরে আক্রান্ত অবস্থায় রাবেয়া নামের ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতির পর বিকাল ৫টার দিকে মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন চার জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৯০ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৩৪ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪০৫ হন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২০৩ জন। তাদের মধ্যে বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জেলার আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘আমাদের এই কঠিন সময়ে অনেক স্বেচ্ছাসেবক পাশে দাঁড়িয়েছেন। ডেঙ্গু রোগীর এত পরিমাণে চাপ যা সামলানো কঠিন হয়ে পড়েছে। বাড়তি রোগীর চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘যাদের শরীরের অবস্থা খারাপ মনে হয় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী