চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০২৫, ১৪:১৮ আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৪:১৮

চট্টগ্রাম নগরীর একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কোতয়ালি থানাধীন জামাল খান এসএস খালেদ সড়কের একটি ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান এলাকায় অবস্থিত ইউরেকা ভবনে আগুন লাগে। ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামালখান ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা ১২টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে নগরীর নন্দন কানন, আগ্রাবাদসহ তিনটি স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
অগ্নিদুর্ঘটনা ঠেকাতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বশেষ খবর
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা