চট্টগ্রামে আরও চার জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ জুলাই ২০২৫, ১৫:৫৪আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫:৫৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ৯২ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৭ জনের পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে ১২ জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত চার জনের মধ্যে দুইজন নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৯ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৯৩ ও পুরুষ ৯০ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ৯২ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতালে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?