ত্রিপুরা রাজ্য সরকারের জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ২১:৫২আপডেট : ১০ জুলাই ২০২৫, ২৩:১০

ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩০০ কেজি আম পাঠানো হয়।

জানা গেছে, প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস।

এরই অংশ হিসেবে আজ ৬০টি কার্টনে করে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রতিনিধির কাছে।

এ বিষয়ে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সব ধরনের ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়করণ করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন