বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৯:০৪ আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৯:০৪

সুনামগঞ্জের দিরাইয়ে কার্তিকপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে হারিস মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্তিকপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে হারিস মিয়া বসতঘরে বেড়া দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে বেড়ায় লাগানো মিটারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এসে ঘরের বেড়ায় লাগানো বিদ্যুতের মেইন সুইচ ভেজা হাত দিয়ে অফ করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন। জরিনা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আরেকজন আহত হওয়ার খবর পেয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক