‘কৈশোর তারুণ্যে বই’ ট্রাস্টের ৯ বছর পূর্তি উপলক্ষে বইমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৫, ২১:৪০আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১:৪০

আগামী বুধবার (১৬ জুলাই) ‘কৈশোর তারুণ্যে বই’ ট্রাস্টের নয় বছর পূর্তি। এ উপলক্ষে চট্টগ্রাম জেলার চারটি বিদ্যায়তনে বইমেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নয় বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে চারটি বিদ্যায়তনে শ্রেণিকক্ষের পাশে বইমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামীকাল (মঙ্গলবার, ১৫ জুলাই) থেকে ১৭ জুলাই গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, ২০ থেকে ২২ জুলাই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হবে।

এ দুই স্কুলে মেলা শেষ হওয়ার পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরের ধাপে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অনন্যা, অনুপম, অ্যাডর্ন, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি এবং সময় প্রকাশন অংশ নিচ্ছে।

নয় বছর পূর্তিতে সংগঠনটির সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়বে যে তারুণ্য, তাদের পাঠমনস্ক হওয়া ছাড়া বিকল্প নেই।’

বিজ্ঞপ্তিতে কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের চট্টগ্রামের আয়োজনে সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে কৈশোর তারুণ্যে বই দেশের বিভিন্ন বিদ্যায়তনে ১০৮টি বই মেলা এবং বই বিষয়ক সেমিনার, পাঠক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মত বিনিময় সভার আয়োজন করা করেছে।

/এমএএ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান