চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুলাই ২০২৫, ১৫:৪৮ আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৫:৪৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ৭১ জনের করোনা পরীক্ষা করে ছয় জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত ছয় জনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের পরীক্ষায় ছয় জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তারা সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৮৪ জন নগরীর এবং ২২ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ১০০ ও পুরুষ ১০৫ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং জুলাই মাসে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮টি হাসপাতালে ৭১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি ল্যাবে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়।

‘করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ