কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১৬:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৬:৪৮

কক্সবাজার সমুদ্রসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে মারা যাওয়ার নয় দিনের মাথায় এবার সাগরে গোসল করতে নেমে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী। তার নাম রাইয়ান নূর আবু সামিম। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আবু সামিমের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন মাছের পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈকতের সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, ‘সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এ ছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না।’

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মনমতো স্থানে সাগরে নেমে যাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি