ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ১০:০৯আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:০৯

দিনাজপুরে ঝড়ে ইজিবাইকের ওপর গাছ পড়ে গীতা রানী (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার আংরাপুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গীতা রানী সদর উপজেলার কমলপুর এলাকার রামলালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে করে বাসার দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে আংরাপুল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় একটি গাছ ইজিবাইকের উপর পড়লে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার গীতা রানীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয় বাসুদেবপুর এলাকার শাহীনুর ইসলামের মেয়ে মাহবুবা (২ বছর) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম