ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ১৮:২৯ আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:২৯

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার উপজেলার চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার হাত ও পায়ে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহমদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বারদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। এ ব্যাপারে আদালতে দুই পক্ষের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। রবিবার আলাউদ্দিন মেম্বার তার চাচাতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে বেলা সাড়ে ১২টায় বাড়ির সামনে পৌঁছালে একদল মুখোশধারী সিএনজিচালিত অটোরিকশায় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

বাড়ি থেকে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে আলাউদ্দিনের ভাগনে তারেক ও ডা. আনোয়ার মুখোশধারীদের পিছু নেন। উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন মেম্বারের স্বজন ডা. আনোয়ার ও তারেক জানান, তার সঙ্গে স্থানীয় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। তারাসহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি অটোরিকশায় অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে, এই ঘটনার পরপর আলীয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘একজনকে হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেফতার ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক