আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামি একদিন পরে আটক

বরগুনা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ২০:২২আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০:২২

বরগুনায় আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে একদিন পরে আটক করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, রবিবার আদালতে হাজির করলে বিকাল পৌনে ৪টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে হাতকড়া খুলে পালিয়ে যান ওই আসামি।

আটক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া-পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন। শনিবার (২ আগস্ট) তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বরগুনায় হাজতে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আল আমিন। পরে বরগুনা সদর থানা পুলিশের অভিযানে তাকে সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে আল আমিন নামে এক আসামি গতকাল পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে একদিন পরে আমরা তাকে আটক করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান