‎চরফ্যাশনে দুই ভাইকে হত‌্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

‎ভোলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ১৮:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:২৮

ভোলার চরফ‌্যাশনে দুই ভাইকে হত‌্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় দেন।

‎‎আসামিরা হলেন– চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো. জাফরুল্লাহ ফরাজীর ছেলে বেল্লাল; একই উপ‌জেলার চরমা‌নিকা ইউনিয়‌ন ৯ নম্বর ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের শাহে আলম মুন্সীর ছেলে শ‌রিফুল ইসলাম।

‎‎এ তথ্য নিশ্চিত করেছেন চরফ‌্যাশন আদাল‌তের অ্যাডিশনাল ‌পি‌পি অ্যাড‌ভো‌কেট হযরত আলী হিরন। তিনি জানান, হত্যার শিকার তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীলের প‌রিবার ন‌্যায়বিচার পে‌য়ে‌ছে। তিনি এই মামলার বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান।

‎‎তি‌নি আরও জানান, সাক্ষ্য ও প্রমা‌ণের ভি‌ত্তিতে আদালত এই রায় প্রদান ক‌রেন। ২০২১ সা‌লের ৮ এপ্রিল রা‌তে এই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে ফাঁ‌সির দণ্ডপ্রাপ্ত‌দের ম‌ধ্যে শরীফুল ইসলাম ছাড়া বাকি দুই আসামি বেলাল ও সালাউদ্দিন পলাতক র‌য়ে‌ছে।

‎‎মামলার বাদীপক্ষের লোকজন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানিয়েছেন।

‎মামলা সূত্রে জানা যায়, দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত‌্যার শিকার হওয়ার প্রায় তিন বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকা দাম নির্ধারণ করে কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন।  বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন । তখন দুই ভাইকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন আসামিরা। এক পর্যা‌য়ে হত‌্যার প‌রিকল্পনা করেন বেলাল। ওই দুই ভাইকে ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ‌্যাশন উপজেলার আসলামপুরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন