নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 নীলফামারী প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২২:৪৯আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২:৪৯

নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমেদ ডনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। জেলা জজ আদালতে জামিন নিতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার হয়েছেন তিনি।

তিনি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মৃত শওকত আলীর ছেলে। ডন বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে জজ আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনি গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জুর আহমেদ ডন।

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, আজ আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে মঞ্জুর আহমেদ ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি