জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কয়া ২০ বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৮০০ গজ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে বুধবার সকালে ১১টায় বিজিবি ও বিএসএফের সমঝোতায় তাদের আটক করা হয়।
বুধবার সকাল ১১টায় বিএসএফের কাছ থেকে গ্রহণ করে প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে বৃষ্টিভেজা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বুধবার সকাল ১১টায় বিজিবি ও বিএসএফের সমঝোতায় তাদের আটক করা হয়।









