হাসপাতালে ডাক্তার-নার্স নেই, আছে শুধু রোগী

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৯:৩১আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৯:৩১

হাসপাতালে নেই অক্সিজেন, নেই চিকিৎসক বা নার্স, না আছে কোনও ল্যাব সহকারী। সেখানেই দালালের মাধ্যমে ভর্তি হচ্ছে রোগী। চাদর ছাড়া নোংরা বেডে রোগীদের রাখা হয়েছে। কুমিল্লার এমন দুই হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে এসব হাসপাতাল বন্ধ করা হয়।

বন্ধ করা দুই হাসপাতাল কুমিল্লা নগরের মহিলা কলেজ রোড এলাকার গ্রিনলাইফ হাসপাতাল ও বিউটি ম্যাটার্নিটি ক্লিনিক।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন টিম সদর উপজেলার গাংচর এলাকার বিউটি মেটানিটি ক্লিনিকে গিয়ে একাধিক অনিয়ম খুঁজে পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ল্যাবে কালার কোডেড বিন নেই, অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ইনচার্জ অনুপস্থিত, ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না, ওটি রুমের পরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে বিউটি ম্যাটার্নিটি ক্লিনিকটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন কুমিল্লা।

অন্যদিকে, গ্রিনলাইফ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশ লক্ষ করা যায়। রোগীর কক্ষগুলো অস্বাস্থ্যকর, বেডে চাদর নেই, জানালায় পর্দা নেই, রোগীর পাশে মনিটর বা অক্সিজেন নেই। অপারেশন থিয়েটারের পরিবেশ অত্যন্ত নোংরা, কাঠের আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। পোস্ট-অপারেটিভ কক্ষও অস্বাস্থ্যকর। হাসপাতালের লাইসেন্স ২০১৯ সালের পর নবায়ন হয়নি, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও মেয়াদোত্তীর্ণ। খাবারের ফ্রিজে রক্তের ব্যাগ রাখা হয়েছিল, যা সম্পূর্ণ আইনবিরোধী। এ ছাড়াও সেখানে কোনও ডিউটি ডাক্তার উপস্থিত ছিলেন না। নার্স ও ল্যাব টেকনিশিয়ানের বৈধ নিয়োগপত্রও দেখানো সম্ভব হয়নি।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, ‘এমন নোংরা পরিবেশে কীভাবে চিকিৎসকরা সেবা দেন তাও প্রশ্নবিদ্ধ। এমন হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান