আবারও খোলা হলো কাপ্তাই হ্রদের বাঁধের জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২২:৫৮আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২২:৫৮

উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। পানি বিপদসীমায় পৌঁছানোয় আবারও খুলে দেওয়া হয়েছে হ্রদের বাঁধের ১৬টি জলকপাট। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও বুধবার রাতে তা ১০৮.৩৫ এমএসএল পৌঁছায়। বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজানে বন্যা নিয়ন্ত্রণে রাত ৮টার কিছু পরে ৬ ইঞ্চি করে আবারও কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলিতে নিষ্কাশন হবে।

তিনি আরও জানান, হ্রদের পানির লেভেল আরও বৃদ্ধি পেলে পানি ছাড়ার পরিমাণও বৃদ্ধি করা হবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলি নদীতে।

উল্লেখ্য, এর আগে ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। হ্রদের পানি বাড়ার ফলে ধাপে ধাপে জলকপাট খুলে দেওয়া হয়েছিল। হ্রদের পানি বিপদসীমার নিটে নামায় ১২ আগস্ট সকালে জলকপাট বন্ধ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
তিস্তা থেকে ব্রহ্মপুত্র: কেন বাংলাদেশ ও ভারতের পানি-নিরাপত্তার সংকট অভিন্ন
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার