নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ১৫:৪৬আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৫:৪৬

মুন্সীগঞ্জে নৌকাবাইচ দেখতে গিয়ে ইছামতী নদীতে পড়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর রিফাত সুজন (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার তেঘুরিয়া শ্মশানঘাট এলাকার ইছামতী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুজন সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সঙ্গে ইছামতী নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ শুরু করে। দুই দফায় উদ্ধার কাজ শেষে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শুক্রবার ভোর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। পরে দু দফা চেষ্টায় দুপুর ১টার দিকে ঘটনাস্থলের অদূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী