ময়মনসিংহে এনসিপির চার নেতার পদত্যাগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ২০:৫৬ আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২০:৫৬

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি ও আদর্শ ঠিক না থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারা।

সোমবার (২৫ আগস্ট) বিকালে পদত্যাগকারী নেতারা জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে তাদের পদত্যাগপত্রের একটি অনুলিপি দেন। এর আগে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন বলে তারা জানিয়েছেন।

পদত্যাগ করা নেতারা হলেন– এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহমেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

তারা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমরা এই দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি-নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমি এখনও অবগত নই। তারা কেন পদত্যাগ করবেন, তাও আমার জানা নেই।’

/এমএএ/
সম্পর্কিত
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার