সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর সহযোগী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৩:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৩:৪৮

বাগেরহাটে সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ আলমগীর হোসেন সাগর (৪৫) নামে বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি অভিযান চালায়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ০৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। তার বাড়ি মোংলার চিলা এলাকায়।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিপর্যয়ের মুখে সুন্দরবন
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি