সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২৫, ১৪:০২ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৪:০২

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন দুই শ্রমিক। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সকালে একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিক নাজিম। দীর্ঘ সময় তার কোনও সাড়া না পেয়ে তা খোঁজে নামেন তারেকও। কিন্তু তিনিও নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাজেশ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। তারা ভেতরে দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
উত্তরায় সড়ক ছাড়‌লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভা‌বিক
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক