স্বজনদের সঙ্গে ঘুরতে গিয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৫:৩১ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাপের কামড়ে তাসলিমা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাসলিমা স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং আশরাফুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়িতে আত্মীয়-স্বজন আসে। সন্ধ্যায় তাদের সঙ্গে ঘুরতে বের হয় তাসলিমা। পরে বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয় তাকে। সে চিৎকার করলে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে বিষ নামানোর চেষ্টা করেন। এরপর রাতেই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসলিমার চাচাতো ভাই নাজমুল মিয়া বলেন, ‘সাপের ছোবলের ৪০ থেকে ৪৫ মিনিট পর তাসলিমাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আমাদের বাড়ি থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় আট কিলোমিটার।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, ‘সাপে কামড়ানো অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম