ফজলুর রহমানকে হত্যার হুম‌কি ও মবের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৪৭

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা, বীর মু‌ক্তি‌যোদ্ধা অ‌্যাড‌ভো‌কেট ফজলুর রহমান‌কে হত্যার হুম‌কি এবং তার বাসার সামনে মব সৃষ্টি করে তাণ্ডবের প্রতিবাদে আজ মঙ্গলবারও (২৬ আগস্ট) উত্তপ্ত ছিল কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম।

দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএন‌পি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে সমাবেশ করেন।

মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলেন, ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘রণাঙ্গনের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘মুক্তিযুদ্ধের শত্রুরা হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’ তারা অবিলম্বে এস‌বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, ‘সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

‘হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাকে রাজনীতি থেকে সরানোর যেকোনও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে জনগণ।

সমাবেশে বক্তব্য দেন– অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদল নেতা এসএম জাভেদ, তিতুমির হোসেন সোহেল, আল মাহমুদ মোস্তাকসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল