মিয়ানমার সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৪

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় খরের দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা গুলি চালিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

উদ্ধার অস্ত্রগুলো হচ্ছে– জি-থ্রি রাইফেল দুটি, এমএ-১ একটি, এলএম একটি, ম্যাগাজিন আটটি, গুলি ৫০০ রাউন্ড।

বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার হ্নীলার সীমান্তে খরের দ্বীপে অস্ত্র-গোলাবারুদের চালান পাচারের খবরে তিনিসহ বিজিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির বিজিবি সদস্যদের দেখে তারা এক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকায় করে পালিয়ে যায়। বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ‘চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র, কোনও কিছুই সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধার করা অস্ত্রগুলো সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তকরণের চেষ্টা চলছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম