রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের চিন্তা নেই: উপাচার্য

রাজশাহী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল ছাত্র সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী মোতায়েনের কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি।

রাবি উপাচার্য বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারছি না পরিস্থিতি কেমন হবে। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করে, তারা ওই পর্যায় পর্যন্ত নামবে কিনা সেটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত কোনও ইচ্ছে নেই, নির্বাচনে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকুক।’

তিনি আরও বলেন, ‘রাকসু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বানচালের জন্য নানামুখী বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল। সৃষ্ট পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে আমরা অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। রাকসু নির্বাচন কমিশন সেই লক্ষ্যে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে পৌঁছাতে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করি।

‘দায়িত্ব গ্রহণের সময় থেকেই আমার অন্যতম লক্ষ্য ছিল, প্রায় ৩৫ বছর ধরে নির্বাচনহীন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সম্পন্ন করা। উপাচার্য হওয়ার আগে থেকেই এই বিষয়ের প্রতি আমার মনোযোগ ছিল। আমি রাকসু নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করি। রাকসুর গঠনতন্ত্র সময়োপযোগী করা হয়। একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করে দিই। তাদের প্রচেষ্টায় সব প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ প্রশাসনের কর্তা-ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি