ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর মোহাম্মদ আলী রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিতে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর নিহত হন। পরে এ ঘটনায় একাধিক হত্যা মামলা হয়েছে। ওই মামলার অন্যতম আসামি ছিলেন জাহাঙ্গীর আহমেদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর আহমেদকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম