চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরও ৭২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৪৩ জন এবং চিকুনগুনিয়ায় ২৯ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা।  আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন  ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী