বিক্ষোভে উত্তাল ভাঙ্গা, থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। বিক্ষোভ থেকে পরিণত হয়েছে সহিংসতায়। থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা, পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে। এসব ঘটনা ছবি ও ভিডিও ধারণ করতে সাংবাদিকদের বাধা দেন বিক্ষুব্ধরা। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টা থেকে ছড়িয়ে পড়ে এ সহিংসতা। পরে কয়েক হাজার বিক্ষোভকারী ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নিয়েছেন। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে গোলচত্বরের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেন স্থানীয়রা। এ সময় সেখানে রাইটকার নিয়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ সদস্যদের কোনও বাধা প্রদান করতে দেখা যায়নি।

সরেজমিন দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোকারীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকার কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দেয়। মুহূর্তেই সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তারা। এ সময় ১০ থেকে ১২ জন আর্মড পুলিশের সদস্য দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় তাদের ঘিরে রাখেন বিক্ষোভকারীরা।

এরপর সেখান থেকে বিক্ষোভকারীরা থানার দিকে চলে যান। এক পর্যায়ে থানায় থাকা গাড়ি ও থানা কার্যালয় ভাঙচুর করেন। ভেতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর এবং আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। এরপর হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন।

এদিন সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নিলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। পরে বেলা সাড়ে ১১টায় হঠাৎ করেই বিভিন্ন স্থানে জড়ো হন এলাকাবাসী।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছি এবং নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে দ্রুত প্রতিবেদন দিতে। আমরা দ্রুত প্রতিবেদন দিলে আশা করি দুই একদিনের মধ্যে সমাধান হবে।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এর পরেই তিন দফায় গত পাঁচ দিন ভাঙ্গায় দুটি মহাসড়ক, দুটি রেলপথ ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

শনিবার তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয়। পরে ঘোষণাকারী সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে আটক করে ডিবি পুলিশ। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে রবিবার রাতে ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী