খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

খুলনার একটি বেসরকারি হাসপাতাল থেকে চার দিনের নবজাতক চুরি হওয়ার ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, ‘সাড়াশি অভিযানে রূপসা ট্রাফিক মোড় থেকে একটু সামনে ইস্পাহানী গলি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানান, মোংলা সিগন্যাল রোড এলাকা থেকে আসা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির চার দিন আগে ছেলেসন্তান হয়। সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলা থেকে ওই নবজাতক চুরি হয়েছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, ‘খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সিসি টিভি ফুটেজে দেখে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের ত্বরিত অভিযানে দ্রুত নবজাতককে উদ্ধার করা সম্ভব হলো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম