রংপুরে পদ্মরাগ এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে পীরগাছা স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, পদ্মরাগ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করার পরেই ট্রেন চলাচল শুরু হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ৩টা উদ্ধারকারী কোনও ট্রেন আসেনি।

এদিকে পদ্মরাগ ট্রেনের যাত্রীরা অভিযোগ করেছেন, তারা দুপুর ১টা থেকে অপেক্ষা করছেন। তাদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

সান্তাহার থেকে লালমনিরহাটগামী যাত্রী ফাহমিদা বেগম জানান, তিনি তিন ছেলেমেয়েকে নিয়ে লালমনিরহাট যাবেন। হঠাৎ করে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হলো। বিকট শব্দ হলো। তারা আতঙ্কে ট্রেন থেকে লাফ দিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। তিনি অভিযোগ করেন, রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে লাইন মেরামত না করায় এ সমস্যা হয়েছে।

শফিয়ার রহমান নামে আরেক যাত্রী বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কখন লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন আসবে সেকথা স্টেশন মাস্টারসহ কেউই বলতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মকর্তা জানান, ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগি উদ্ধার করে সচল করতে রাত হয়ে যাবে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা না গেলেও রাত ৯-১০টার আগে সচল করা সম্ভব হবে বলে মনে হয় না।

বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর লালমনিরহাট-কুড়িগ্রামের সঙ্গে উত্তরাঞ্চলসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের