সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা পোনে ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার নওপাড়া দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারের তথ্য পাওয়া যায়। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সুপার স্টার পরিবহন তল্লাশি করে ভারতীয় ৩ হাজার ৯৯৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও ভেড়ামারায় বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ থেকে বেনাপোলগামী রয়েল ডিলাক্স পরিবহন তল্লাশি চালিয়ে অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

এদিকে, দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩ মেইন পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাশেম বাজার মিরের পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ভারতীয় ৫০ গ্রাম গাঁজা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পশ্চিমপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৪ বোতল মদ জব্দ করা হয়।

বিধি মোতাবেক মামলা দায়ের করে মাদকদ্রব্য ও মোবাইল থানায় জমা করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় জব্দ মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান