বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন আক্রান্ত হয়ে হাসান মিয়া (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৪৫ জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

হাসান মিয়া পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের মৃত সেলিম চৌকিদারের ছেলে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। এ ছাড়া বেতাগী ৭, বামনা ৫, তালতলী ১ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৫ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৮৯ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৯ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়বে-কমবে। তবে আপনারা দেখেছেন জেলার বিভিন্ন হাসপাতালে গতকাল আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় চলে আসছিল, এখন আবার তা বৃদ্ধি পাচ্ছে। কবে নাগাদ ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। তবে সবাই সচেতন না হলে এখনও যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তবে যতদিন বর্ষা রয়ে ততদিন সবাইকে সচেতন থাকতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি