কর্মবিরতির ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের

রাজশাহী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার পূর্ণদিবস কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি না মানা হলে ২২ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাফতরিক কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। এ অবস্থায় কিছু ছাত্র তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেন এবং অশালীন উক্তিসহ তার গাড়ির ওপরে ভিক্ষা হিসেবে টাকা ছুড়ে দেন। এরপর হেঁটে বাসায় ঢুকতে গেলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। নিরুপায় হয়ে উপ-উপাচার্য জুবেরী ভবনে যান। সেখানে তাকে ঘিরে শিক্ষার্থীরা নানা ধরনের কটূক্তি করেন ও ধস্তাধস্তি করতে থাকেন।

প্রক্টরসহ তার গভর্নিং বডির সদস্যরা তাকে (উপ-উপাচার্য) রক্ষার চেষ্টা করেন। এ সময় প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ তার পকেট হতে ১০ হাজার টাকা ও তার হাত ঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। উপ-উপাচার্য নিরুপায় হয়ে জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নিতে যান। সেখানে তার গলা চেপে ধরে ও ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুবেরী ভবন একটি আবাসিক ও ক্লাব ভবন। এখানে অনেক পরিবার বাস করে, যার মধ্যে নারী ও শিশুরাও আছে। জুবেরী ভবনের অবস্থানরত কক্ষে বিদ্যুৎ সংযোগ ও খাবার পানির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সেখানে অশ্রাব্য ভাষায় গালিসহ স্লোগান দেওয়া হচ্ছে। এতে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভবনের পরিবারগুলো আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় আছে। রাবির প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এনামুল হক সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিতে হয়। উপরোক্ত ঘটনাবলি আসন্ন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন।

আরও খবর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ

/এমএএ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম