হাবীবুর রহমান হত্যা মামলায় ৮ ছাত্রলীগ কর্মী জেলে

সিলেট প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৪:০৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:০৮

সিলেট সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবীবুর রহমান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরসহ ৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হোসাইন আহমদ সাগর ছাড়াও জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন- আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলাম। তরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
কোতোয়ালি থানার জিআরও পীযুষ দেবনাথ জানান, কাজী হাবীবুর রহমান হত্যা মামলার ৮ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একই দলের কর্মী কাজী হাবীবুর রহমানের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন হাবীব। ওই রাতেই মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাবীবের সহোদর কাজী জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম